Interviewed by Rohit Dutta Roy
ক্লান্তিহীন কান্তি… আমফান ও অতিমারীর সময়ে রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়, শুনুন এই বিশেষ সাক্ষাৎকারে বাংলার সংসদীয় বাম আন্দোলনের ইতিহাসে কান্তি গঙ্গোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্যক্তিমানুষের জীবন-চর্চা করা আমাদের উদ্দেশ্য নয়, তবু গত ছয় দশকের বঙ্গ-রাজনীতির আখ্যানে যে কয়েকজন ব্যতিক্রমী ব্যক্তিত্বের কর্মকাণ্ড রাজনীতির ছাত্রদের অবশ্যপাঠ্য, তাঁদের মধ্যে তিনি অন্যতম – এ কথা একটুও অত্যুক্তি নয়। ক্ষমতার শীর্ষতম অলিন্দ কিংবা পীড়িত-প্রান্তিক মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়া – তাঁর রাজনীতি বহুমুখী ও বর্ণময়। নানা সময়ে মানুষের দাবী বারবার তাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছে, তাই দলীয় বিভাজনের এপারে-ওপারে তাঁর মতামত-ভাবনা প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজ। আমফান-দুর্যোগ পরবর্তী সময়ে গ্লোক্যাল টেলিভিশন-এর সঙ্গে সুদীর্ঘ কথোপকথনে উঠে এসেছে এই প্রবীণ রাজনীতিকের নানা নতুন ভাবনা-চিন্তা। সেই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব আজ আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আগামী কয়েক দিনে আসতে চলেছে প্রথম পর্ব।

Rohit Dutta Roy
Rohit Dutta Roy is a Doctoral scholar at the Faculty of History, University of Cambridge. He began his doctoral research at Cambridge after completing an MPhil in Modern History from the Centre for Historical Studies, Jawaharlal Nehru University. Rohit has First Class BA and MA degrees in Comparative Literature from Jadavpur University, and a First Class Master’s in History from the University of Delhi. His stories on politics and policy have appeared in The Wire, Newslaundry and The Citizen. Rohit writes on the everyday political, policy history, identity formation and governmentality.









