Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the htmega-pro domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home4/rohitifo/glocalcharcha.in/wp-includes/functions.php on line 6170

Warning: session_start(): Session cannot be started after headers have already been sent in /home4/rohitifo/glocalcharcha.in/wp-content/plugins/htmega-pro/includes/helper-function.php on line 39
শীতের গল্প – GloCal Charcha
Warning: Undefined array key "options" in /home4/rohitifo/glocalcharcha.in/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 93

শীতের গল্প

সুপর্ণা ঘোষের কলম ও ক্যামেরায়

আর্ট ডিরেকশন : প্রসেনজিৎ বেরা

শীতের গল্প

জয়নগরের মোয়া আর

নলেন গুড়ের মিষ্টি,

দলবেঁধে আর খুন্তি হাতায়

পিকনিক বা ফিষ্টি।

কুয়াশা চাদর গায়ে জড়িয়ে

খেজুড় রসের মিঠা,

পাটিসাপ্টা রসবড়া চাই

পায়েস পুলি-পিঠা।

ব্যাগ গুছিয়ে ঘুরতে যাওয়া

সাগর কিংবা নদী, পাহাড়,

রঙ বে রঙা প্রজাপতি

পরিযায়ী পাখির বাহার।

ধোঁয়া ওঠা চা – কফিতে

মনের কাঁপন অল্প, অল্প,

বেশ তো কেমন জমে উঠছে

শীতকালের এই আমেজ গল্প।

  

সুপর্ণা ঘোষ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক-ফোটোগ্রাফার সুপর্ণা ঘোষ দীর্ঘদিন ধরে বহু নামজাদা ম্যাগাজিনে লিখেছেন। কবিতার জন্য পরপর দু’বার পেয়েছেন ইন্টারন্যাশনাল লাইব্রেরি অফ পোয়েট্রি (আমেরিকা)-র আউটস্ট্যান্ডিং এ্যাচিভমেন্ট পুরস্কার। ইন্টারন্যাশনাল লাইব্রেরি অফ ফোটোগ্রাফি থেকে পেয়েছেন গোল্ড ব্রোচ। NASA-র পেজ-এ তাঁর তোলা ছবি দেখা যায়। স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ড-এর রাজপরিবার থেকে, রাণী এলিজাবেথ পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা। ফোটোগ্রাফির জন্য সম্মানিত হয়েছেন রাশিয়াতেও। দুর্গাপুরের মেয়ে সুপর্ণার স্কুল-কলেজ-বেড়ে ওঠা ওই শহরেই। বেশ কিছুদিন কাটিয়েছেন কানাডায়। এখন কলকাতার বাসিন্দা।