অনন্ত রায়ের কলমে
অতি উত্তম!
লোকটা তেমন ভাল না দেখতে,
এ কথা বলত সকলে,
মোটা ঠোঁট আর রোগাটে শরীর
নিয়ে হিরো হওয়া কি চলে?
সব্বাই তার নাম দিয়ে দিল ফ্লপমাস্টার, আহা রে!
এতগুলো ছবি হয়ে গেল,
তবু ব্লকবাস্টার কাঁহা রে!
চক-ডাস্টার হাতে নিয়ে তুমি
মুছে দিলে সেই কাহিনি,
তোমাকে খারাপ দেখতে বলাটা
হয়ে গেছে বেআইনি!
পেরিয়ে গিয়েছে চারটে দশক,
ভুলিনি তোমাকে হারাবার শোক,
শতক শতক হয়ে যাবে আরও পার,
সব হৃদয়ের পর্দায় লেখা – উত্তমকুমার।









