ইতিবৃত্তে মনোরঞ্জন বাংলা সাহিত্যের ইতিহাসে মনোরঞ্জন ব্যাপারী এখন এক স্বতন্ত্র অধ্যায়। কিন্তু বঙ্গসাহিত্যের আবহমান নান্দনিকতার বিপ্রতীপে তাঁর অবস্থান। আত্মপরিচয়ের নিরন্তর অনুসন্ধান, দ্ব্যর্থহীন ভাষায় সমকালের সঙ্গে সংলাপ, যুগসঞ্চিত নানা বঞ্চনার প্রতিবাদ – মনোরঞ্জন ব্যাপারীর জীবন ও কাজ অনেক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ। তাই লেখকের নিজের মুখে যখন তাঁর বর্ণময় জীবনের নানা ঘটনা আর অভিজ্ঞতার কথা শোনা যায়, তা হয়ে ওঠে আমাদের সাংস্কৃতিক সম্পদ। সেরকমই এক উজ্জ্বল উদ্ধার আজ গ্লোক্যাল টেলিভিশন-এর পর্দায়।









