হামিদুল ইসলামের কলমে
শিরোনাম-অঙ্কন – প্রণয় সাহা
কালের চক্রে বাড়িয়ে দিয়েছি হাত
মনে পড়ে ক’টা মন্দিরা সকাল। আমাদের উৎসব বাড়ি
বৃষ্টিভেজা ডুবসাঁতার
বেলা বয়ে যায়
ক্লান্ত দুপুর
খড়কুটো আগুন। অগ্নিদগ্ধ ঈশ্বর
ছায়ারা জলের মতোই শান্ত। উদাসী মেঘ
তোমার নাভিপদ্মে কামনার ঠোঁট
পরাজিত ঈশ্বর
আমি প্রতিদিন ছবির দেয়াল ভাঙি শীতের কলতলায়









